মালদা

এক বাইক আরোহীকে পুলিশ ভ্যানের ধাক্কা, উত্তেজনা ইংরেজ বাজারের কোতুয়ালী এলাকায়

ইংরেজ বাজারের কোতুয়ালী এলাকায় এক বাইক আরোহীকে পুলিশ ভ্যানের ধাক্কা। জানা যায়, মালদা থেকে রতুয়ার দিকে যাচ্ছিল একটি পুলিশ ভ্যান। সেই সময় ইংরেজ বাজার থানার কোতুয়ালী গ্রাম পঞ্চায়েতের কোতুয়ালী এলাকায় রতুয়া মুখী এক বাইক আরোহীকে ধাক্কা মারে ওই পুলিশ ভ্যান বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন ওই বাইক আরোহী। যদিও ঘটনার পর আহত বাইক আরোহী পাগলের মতো করতে থাকলেও কোন গুরুত্ব দেয়নি পুলিশ ভ্যানে থাকা পুলিশ কর্মীরা বলে অভিযোগ। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেলে পুলিশের নিষ্কৃয়তায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। এরপর উত্তেজিত জনতা ভ্যান টিকে আটকে যান চলাচল বন্ধ করে দেয়। যদিও অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে খবর।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/oVPHqzVM9AI